নবীগঞ্জের আঊশকান্দি বাজারে দিনদুপুরে দুই চোর আটক

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে দিনে দুপুরে বাসার তালা ভেঙ্গে চুরির সময় দুই চোরকে জনতা আটক করেছেন। তাদেরকে গনপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

জনাযায় সোমবার সকাল ১১টার সময় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে শিক্ষক মীর জিয়াউর রহমানের বাসার তালা ভেঙ্গে দুই চোর বাসার মালামাল তছনছ করে পালানোর সময় ঐ শিক্ষক বাসায় হাজির হলে চোর দুইজনকে দেখতে পান।

এসময় তিনি চিৎকার করলে প্রতিবেশী লোকজন এসে দুই চোরকে আটক করেন। আটককৃত চোররা হলো সুনামগঞ্জ সদর উপজেলার বাশকলা গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র শফিক মিয়া(৪৫) ছাতক উপজেলার রাজারগাও রহমতবাগ গ্রামের চেরাগ আলীর পুত্র বাবুল মিয়া(৪০) পরে জনতা তাদের গনপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।