নবীগঞ্জে মাদকসহ মহিলা আটক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড

নবীগঞ্জে মাদকসহ মহিলা আটক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জ উপজেলার বড় বাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে মাদক বিক্রির দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) ধারা মোতাবেক মতি লাল দাসের স্ত্রী পূর্নিমা রানী দাস(৪৬) নামের ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।

অভিযান পরিচালনা হয় মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে। মাদকদ্রব্য অধিদপ্তর, হবিগঞ্জ ও স্থানীয় পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নিকট মোঃ এমদাদুল্লাহ, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ প্রসিকিসন দেন এবং তার টিম সার্বিক সহযোগিতা করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।