× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লক্ষাধিক টাকার মালামাল লুট

admin
হালনাগাদ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

 উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ শহরতলী রুদ্রগ্রাম বাউসা নাদামপুর রোডে লন্ডন প্রবাসী রহিমা খাতুন ভিলায় বাড়া করে বসবাসরত চারটি পরিবারের সদস্যদের জিম্মি করে লাধিক টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা ।

স্থানীয় সূত্রে জানাযায় নবীগঞ্জ শহরতলী রুদ্রগ্রাম বাউসা নাদামপুর রোডে লন্ডন প্রবাসী রহিমা খাতুন ভিলায় দীর্ঘদিন ধরে চারটি পরিবার বাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে ।

গত সোমবার গভীর রাতে ১৮/২০ জনের একদল মুখোশধারী ডাকাত রহিমা খাতুন ভিলার কলাপসিবল গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। বাসায় ঢুকে ডাকাতরা  বাড়ীর সবাইকে  অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধেঁ মারপিট করতে থাকে । এক পর্যায়ে ডাকাতরা সবাইকে বাথরুমে অবরুদ্ধ করে রাখে। এসময় ডাকাতরা নগদ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার, ৪টি মোবাইল সেট ও  অন্যান্য মালামালসহ প্রায় লাধিক টাকার মালামাল নিয়ে চলে যায়। বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে  নবীগঞ্জ থানার এস আই জয়ন্ত দাশ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বাথরুম থেকে তাদেরকে উদ্ধার করে । পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ।

 


এ ক্যটাগরির আরো খবর..