নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা ২৭ মে বৃহস্পতিবার সকালে অনলাইন ভার্চুয়াল প্রক্রিয়ায় অনুষ্টিত হয়েছে। উপজেলা আইন শৃংখলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভপতিত্বে সভায় যুক্ত থেকে বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন, ডাঃ আল আসিফ ইকবাল ,প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল,
আনসার ভিডিপি অফিসার আব্দুল আউয়াল,
উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান সাজু আহমদ চৌধুরী, প্রমুখ। সভায় উপজেলার আইন শৃৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার করগাও ইউনিয়নের শেরপুর কামালপুর গ্রামে জুয়া খেলা ও মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়।




