ধামরাইয়ে হেরোইনের অর্থ নিয়ে দু-গ্রুপে সংঘর্ষ

ষ্টাফ রিপোর্টার:- (দুলাল চন্দ্র পাল)ঃ  ঢাকার ধামরাই থানাধীন নান্নার ইউনিয়নে নান্নার সরকারী হাসপাতালের পাশে হেরোইন বিক্রির সময় দুগ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, গতকাল সকাল ৮:০০ ঘটিকার সময় হেরোইন বিক্রেতা নান্নার গ্রামের মো: আকু মিয়ার ছেলে জাফর সূয়াপুরের হাশেম আলীর কাছে মাদক দেওয়ার সময় টাকা নিয়ে দু’জনের মাঝে ঝগড়া সৃষ্টি হয়। পরবর্তীতে দুগ্রুপের সংঘর্ষের ফলে ২ জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী দুগ্রুপকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। আরোও জানা যায় জাফর অনেকদিন ধরে এ ব্যবসায় সাথে জড়িত ফলে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাকে গ্রাম ছাড়তে বাধ্য করে। তারপরেও লুকিয়ে লুকিয়ে জাফর এই হেরোইনের ব্যবসা চালিয়ে যেতে থাকে। এ ব্যপারে এলাকাবাসী ধামরাই প্রশাসনের সহযোগীতা কামনা করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।