ধামরাইয়ে যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ১৫

ধামরাই প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ে বারবাড়িয়া এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিজানুর রহমান (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এতে ঘটনায় আহত হয়ে প্রায় ১৫ জন। শুক্রবার (২ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে। নিহতর বাড়ি-ডিবাড়িয়া জেলার কসবা থানার শিমরাইল গ্রামে। সে আব্দুল জলিলের ছেলে।

এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার উপ-পরির্দশক এস আই আলমগীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী পদ্মা লাইন বাসটি বারবাড়িয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এত ঘটনাস্থলে মিজানুর রহমানের মৃত্যু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।