× Banner
সর্বশেষ
আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় ধান মাড়াই নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় ধান মাড়াই নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত কমপক্ষে ৫০।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের ডিঘর গ্রামের লোকজনের মধ্যে রোববার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় ডিঘর ও সূচিউড়া গ্রামের তিতাস নদীর পাড়ে ধান মাড়াই করছিলেন ফারুক মিয়া নামে এক কৃষক। এ সময় কামাল মিয়া নামে এক ব্যক্তি সেখানে ট্রাক উঠিয়ে দেন। এ নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অর্ধশত মানুষ আহত হন। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছেন।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এখনও গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..