দেড় বছর পর ফিরেই ওয়ার্নার-স্মিথের দাপট

সবশেষ জাতীয় দলের জার্সিতে ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের ১৮ জানুয়ারি। ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে নেমেছিলেন স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার। দুই মাস পর দক্ষিণ আফ্রিকা সফরে ফের ওয়ানডেতে নামার কথা ছিল। টেস্ট সিরিজে বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে যায় দলটির অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার। অজিদের সেরা দুই তারকাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।

যদিও আপিলের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে ফেরেন স্মিথ-ওয়ার্নার তবে জাতীয় দলের নিষেধাজ্ঞা উঠে চলতি বছরের ২৮ মার্চ। যদিও ওই সময় অস্ট্রেলিয়ার হয়ে আর নামার সুযোগ ছিল না তাদের। অংশ নিয়েছেন বিশ্বকাপের আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে। অব শেষে দীর্ঘ ১ বছর পাঁচ মাস পর বিশ্বকাপের মধ্য দিয়ে দুই বন্ধু ফিরলেন। দেখিয়েছেন নিজেদের সাধ্য। বড় জয় এনে দিয়েছেন দলকে।

জায়ান্ট কিলার হিসেবে খ্যাত আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে মুখোমুখি অজিরা।

শনিবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।

যদিও অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে ধসে পড়তে হয় ওয়ানডে র‌্যাংকিংয়ের ১০ নম্বর স্থানে থাকা দলটির ব্যাটিং লাইন আপকে।
মাত্র ৩৮.২ ওভারে ২০৭ রানে শেষ হয়ে যায় আফগানদের ইনিংস।

নজিবুল্লাহ জাদরান ৫১, রহমাতুল্লাহ শাহিদি ৪৩ ও শেষ দিকে রশিদ খানের ঝড়ো ২৭ রান তুলতে সক্ষম হন।

অন্যদিকে প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা তিনটি করে উইকেট তুলে নেন। দুটি উইকেট আদায় করেন মার্কস স্টোইনিস। একটি উইকে লাভ করেন মাচিল স্টার্ক।

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ২০৮ রানের লক্ষ্য দাঁড়ায়।

ব্যাট করতে নেমে তাণ্ডব চালান অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ওয়ার্নারের সঙ্গে ৯৬ রানের উদ্বোধনী জুটি গড়ে ফিরেন ফিঞ্চ। তার আগে ৪৯ বলে ৬৬ রানের ইনিংস খেলে আফগান দলপতি নাঈবের বলে আউট হন।

২০ বলে ১৫ রান করে রশিদের বলে আউট হন উসমান খাজা। অন্যদিকে ২৭ বলে ১৮ রান করে ফেরেন স্মিথ।

শেষ পর্যন্ত ১১৪ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে দলকে সাত উইকেটের জয় উপহার দেন ওয়ার্নার। তার সঙ্গে ১ বলে ৪ রান করে ক্রিজে থাকা গ্লেন ম্যাকসওয়েল জয় নিয়ে মাঠ ছাড়েন।

ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক গড়ান দিনে ৮টি চার হাঁকিয়েছেন ওয়ার্নার।

অন্যদিকে ব্যাট হাতে উজ্জ্বল না হলেও ফিল্ডিংয়ে স্মিথ ছিলেন দুর্দান্ত। অসাধারণ একটি ক্যাচ ধরার পাশাপাশি একটি রানআউট করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অজি তারকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।