× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

দেশে সরকার পরিবর্তন প্রয়োজন তবে বিএনপি নয়, জাতীয় পার্টি

admin
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ দেশে সরকার পরিবর্তন প্রয়োজন তবে সেটা বিএনপি নয়, জাতীয় পার্টি এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, ‘দেশে প্রতিদিন খুন হচ্ছে মানুষ। সরকারের পক্ষে কি সব মানুষের ঘরে নিরাপত্তা দেওয়া সম্ভব? সম্ভব নয়। তাই সব দলকে একসঙ্গে বসতে হবে এই বালা-মুসিবত দূর করতে। মানুষ পরিবর্তন চায়, তবে বিএনপিকে নয়, জাতীয় পার্টিকে চায়।’

জাতীয় পার্টির  সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, মে দিবস এমন একটা দিন, যা সারা বিশ্বে পালন করা হয়। আমাদের দেশের নারী শ্রমিকরা সর্বক্ষেত্রে অবহেলিত। পোশাক শিল্পের বন্ধ হয়ে যাওয়া কারখানার ২ লাখ শ্রমিক বর্তমানে বেকার। আমাদের দেশে কমর্মক্ষম লোক আছেন ১২ কোটি ৩৩ লাখ। তাদের মানব সম্পদে পরিণত করতে হবে। অর্থনীতির চাকা সচল রাখেন শ্রমিক ও মেহনতি মানুষ। তাদের মূল্যায়ন করতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের ১৮ হাজার টাকা বেতন দেওয়া উচিত। ঢাকা শহরে একজন মানুষকে বাসা ভাড়া করে থাকতে যে খরচ হচ্ছে, তার সংকুলান নয়তো সম্ভব নয়।

সমাবেশে আরও বক্তব্য দেন জিএম কাদের, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সাংসদ আবু হোসেন বাবলা, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।


এ ক্যটাগরির আরো খবর..