× Banner
সর্বশেষ
দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম

দেওগড় প্রজেক্টের অধীনে ঝাড়খণ্ডে সব মুসলিমকে হিন্দুত্ববাদে ফিরিয়ে আনা হবে: হিন্দু সংহতি

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ‘দেওগড় প্রজেক্টের’ অধীনে ঝাড়খণ্ডে সব মুসলিমকে হিন্দুত্ববাদে ফিরিয়ে আনা হবে। ভারতে হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ ‘ঘর ওয়াপসি’ বা ঘরে ফেরা কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তপন ঘোষ বলেন, এটা কীভাবে করবো সেটা নিয়ে এখনও আমরা একমত হতে পারিনি। তবে একটি বিষয়ে একমত যে আমরা দাওয়াত চালু করবো। মুসলমানরা যেমন ধর্মান্তরিত করার দাওয়াতের সাহায্য নেয় তেমন পদ্ধতি আমরাও ব্যবহার করবো। তারা কমিউনিটিতে ভোজের জন্য দাওয়াত দেয় এবং আমরাও এটা করবো। হিন্দু সংহতি গেলো ১৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় একটি র‌্যালিতে এক মুসলিম পরিবারের ১৪ জনকে আমন্ত্রণ জানায়। তারা বলছে, ওই ব্যক্তিদের ‘ঘর ওয়াপসি’ করা হয়েছে এবং পুরো পশ্চিমবঙ্গেই এমনটা করা হবে।

হিন্দু সংহতির নেতা বলেন, পশ্চিমবঙ্গে আমরা লাভ জিহাদ বিরোধী কর্মসূচির মতো অতোটা ঘর ওয়াপসি করতে পারিনি। রাজ্যজুড়ে প্রায় ২৫ ঘর ওয়াপসি করা হয়েছে, যা খুবই কম সংখ্যক। গেলো বছর হিন্দু সংহতির প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান তপন ঘোষ। আর তার উত্তরসূরি হিসেবে দেবতনু ভট্টাচার্যকে প্রেসিডেন্ট বানানো হয়। দেওগড়ের রাম কৃষ্ণ বিবেকানন্দ সেয়া আশ্রমের পৃষ্ঠপোষকতায় এই ধর্মান্তরিত করার পরিকল্পনা করছেন হিন্দু সংহতি নেতা ঘোষ। তিনি বলেন, অনেকগুলো কারণ আছে যেজন্য ঝাড়খণ্ডে এটা আরও বেশি কার্যকর হবে। কেননা পশ্চিমবঙ্গের তুলনায় ঝাড়খণ্ডের মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা কম। ২০০৮ সালে হিন্দু সংহতি প্রতিষ্ঠা করা সাবেক এই আরএসএস সদস্য ঘোষ পশ্চিমবঙ্গে বজরং দলের নেতৃত্ব দিচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..