দিনাজপুরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ প্রতিবেদকঃ যুব সাহিত্য সংসদ দিনাজপুর এর আয়োজনে ২৮ অক্টোবর রবিবার দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতির আসন অলংকৃত করেন প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু,বিশেষ অথিতির আসন অলংকৃত করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক উওম কুমার রায়, হিন্দু,বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সদস্য সচীব রতন সিং,সম্প্রীতি বন্ধন দিনাজপুর জেলা শাখার আহবায়ক কানিজ রহমান,সদস্য সচীব ড.মাসুদুল হক এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হিন্দু,বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার আহবায়ক সুনীল চক্রবর্তী এছারাও আমন্ত্রিত অথিতিবৃন্দর মধ্যে উপস্হিত ছিনেন চিরির বন্দর কলেজের অধ্যক্ষ আকতারা বেগম সহ অন্যান্য আমন্ত্রিত অথিতি ও সাংস্কৃতিক শিল্পীবৃন্দ।অনুষ্ঠানটি প্রদীপ প্রঞ্জলন এর মধ্য দিয়ে শুরু হয়।
 যুব সাহিত্য সংসদ দিনাজপুর এর পক্ষ থেকে সকল অথিতি বৃন্দকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন।পরে ক্ষুদে শিল্পীদের নাচ গানের মধ্য দিয়ে পুর্নমিলনী অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।