তেঁতুলিয়ায় ট্র্রাফিক আইন বিষয়ে অবহিতকরণ কর্মশালার উদ্বোধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাফিক আইন বিষয়ে অবহিতকরণ কর্মশালার উদ্বোধন হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প জাইকা’র সহযোগিতায় পরিচালিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, জাসদ সভাপতি জাহিদুল ইসলাম।
ট্রাফিক আইন বিষয়ে অবহিতকরণ কর্মশালায় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান, ট্রাফিক ইন্সপেক্টর মুনীর আহমেদ ও জাইকার উপজেলা কো-অর্ডিনেটর মিলন চন্দ্র রায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।