এস.এম মফিদুল ইসলাম , পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যান্ত তালা উপজেলার ১২ টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই করা হয়। চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১২ ও বাংলাদেশ আওয়ামীলীগ ১২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়ে।
তালা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান স্বতন্ত্র পদে ৩৪ প্রার্থী, ওয়ার্কাস পার্টির ৪, জাতীয় পার্টির ৪, জাসদ ৫, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ জন প্রার্থীর মনোনয়ন জমা পড়ে। সংরক্ষিত মহিলা আসনে ১২৭ জন ও সদস্য পদে ৪৮৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়ে।
তালায় চেয়ারম্যান পদে ২ ও সদস্য পদে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
এ বিভাগের আরো সংবাদ

