× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

তথ্য না দেওয়ায় ক্ষতিপূরণ দিতে হচ্ছে গণপূর্তের তিন কর্মকর্তাকে

admin
হালনাগাদ: শনিবার, ৮ জুলাই, ২০১৭

মাদারীপুর প্রতিনিধিঃ তথ্য অধিকার আইন অনুযায়ী যথাসময়ে তথ্য না দেওয়ায় মাদারীপুরের গণপূর্ত বিভাগের তিন কর্মকর্তাকে ছয় হাজার টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। সেই সঙ্গে আগামী ১০ কার্যদিবসের মধ্যে যথাযথ তথ্য সরবরাহেরও নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে তথ্য কমিশন কার্যালয়ে এক শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়। শুনানিতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও তথ্য কমিশনার অধ্যাপিকা ড. খুরশীদা বেগম সাঈদ।

অভিযোগ থেকে জানা যায়, মাদারীপুর গণপূর্ত বিভাগের আওতাভুক্ত নিজস্ব অফিস, বাসা-বাড়ি ও অন্যান্য বিষয়ে টেন্ডার আহ্বান করা হলে এ সংক্রান্ত কয়েকটি তথ্য জানতে চেয়ে মাদারীপুর গণপূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তিনটি আবেদন করেন আক্তার হোসেন বাবুল নামে এক ব্যক্তি। বাবুল দৈনিক খবর পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

কিন্তু সময়মতো তথ্য না পেয়ে আবেদনকারী পরবর্তী সময়ে আপিল করেন। তবে আপিল করেও তথ্য না পাওয়ায় তথ্য কমিশনে অভিযাগ করেন তিনি।

এ বিষয়ে তথ্য কশিমনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক জানান, শুনানিতে মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ফিরোজ, মাদারীপুর গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার হোসেন ও আবেদনকালীন মাদারীপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ও বর্তমানে গোপালগঞ্জ গণপূর্ত নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবীকে ছয় হাজার টাকা ক্ষতিপূরণ এবং আবেদনকারীর চাওয়া তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়। আগামী ১০ কার্যাবিদসের মধ্যেই এসব তথ্য সরবরাহ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..