মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের বয়স্ক, প্রতিবন্ধী এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা মঙ্গলবার (০২-১১-২০২১)ইং ডুমাইন রাসলাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বয়স্ক-৩৯৪ জন, প্রতিবন্ধী ১৭৭ জন এবং বিধবা ও ন্বামী পরিত্যক্তা ১৪৪ জন মোট ৭১৫ জনের গত ২০২০ইং সনের ১লা জুলাই থেকে সেপ্টেম্বর-২০২০ইং সনের বকেয়া ভাতা মোট ১২.০৫,২৫০ (বার লক্ষ পাঁচ হাজার দুইশত পঞ্চাশ ) টাকা বিতরন শুরু করা হয়েছে।
বিতরনের সময় উপস্থিত ছিলেন মধুখালী সমাজসেবা অফিসার কল্লোল সাহা, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল ও সোনালী ব্যাংক অফিসার, কর্মচারী, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী,কর্মচারী, গ্রামপুলিশ, ইউ.পি. সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ ছাড়াও ভাতাভোগীদের বিকাশ নাম্বার যাচাই বাচাই করা হয়।





