× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ডাসার প্রতিনিধি

ডাসারে খাদ্য বান্ধব কর্মসূচির ও এম এসে’র ১২ বস্তা চাল আটক করল স্থানীয় জনতা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
চাল আটক করল স্থানীয় জনতা

মাদারীপুরের ডাসারে  কাঁঠালতলা বাজারে  ডিলার সৈয়দ মুবাচ্ছের আলী বিপ্লব এর কাছ থেকে ১২ বস্তা চাউল আটক করে, স্থানীয় স্থানীয় জনতা। এসময় ডাসার থানা পুলিশ  খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১২ বস্তা চাউল জব্দ করেন।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে খাদ্য অধিদপ্তর পরিচালিত প্রত্যেক উপজেলা ভিক্তিক ডিলার এর মাধ্যমে সরকার ঘোষনা অনুযায়ী  জনপ্রতি ১৫ টাকা দরে ৩০ কেজি পর্যন্ত চাল বিক্রয় করতে পারবেন।
সে অনুযায়ী উপজেলার মেসার্স তন্বী এন্টারপ্রাইজ, প্রোপাইটর সৈয়দ মুবাচ্ছের আলী বিপ্লব অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে  বরাদ্দ কৃত চাল  গোপনে  মজুদ করে রাখে এবং ক্রেতাদেরকে বলেন গোডাউনে চাল নেই।
এসময় ক্রেতারা  দীর্ঘক্ষন অপেক্ষা করেও কাঙ্ক্ষিত  চাল না পেয়ে  ফিরে চলে যান অনেকে।
আজ (২৮ সেপ্টেম্বর)  বৃহস্পতিবার দুপুরের দিকে সেই ও এম এসের চাল গোপনে বস্তা ভর্তি অবস্থায় অন্যত্র বিক্রয় করার সময় স্থানীয় জনসাধারণ বিষয়টি দেখলে চালসহ ডিলারকে আটক করে পুলিশকে খবর দেন।
এসময় ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান ঘটনাস্থলে এসে  বিভিন্ন স্থানে রাখা ১২ বস্তা চাল উদ্ধার  করেন ও স্থানীয় বাজারে কাজল হাওলাদারের জিম্মায় রাখেন।
এব্যাপারে অভিযুক্ত  ডিলার সৈয়দ মুবাচ্ছের আলী বিপ্লব বলেন, জনসাধারণের চাপের কারনে পাশের ঘরে চাল রেখে ছিলাম। যে বস্তা চাল স্থানীয় লোকজন আটক  করে,সেই বস্তা আমার এখানে যারা কাজ করে তাদের টাকার পরিবর্তে দিয়েছি।
তিনি আরও বলেন,যারা চাল আটক করে পুলিশকে খবর দিয়েছে,তারা আমার কাছে চার বস্তা চাল চেয়েছিল। আমি দেইনি তাই চক্রান্ত করে এ কাজ তারা করেছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল ইসলাম বলেন, ডিলার কোন ভাবেই, এই  চাল বেশী মুনাফার আশায় অন্যত্র বিক্রয় করতে পারবে না। যদি সে কোথাও বিক্রয় করে,তাহলে সে অপরাধ করেছে।
এসময় অভিযুক্ত ডিলার মালিককে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা  সারমীন ইয়াছমীন ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে পনেরো হাজার  টাকা জরিমানা করেন।


এ ক্যটাগরির আরো খবর..