ঠাকুরগাঁওয়ে নার্সের লাশ উদ্ধার

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকা থেকে দিপ্তী রাণী (২২) নামে এক নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নিজ ঘর থেকে ঝুলন্তা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

দীপ্তি রাণী (২২) শান্তিনগর এলাকার আতিয়া বর্মনের মেয়ে এবং সে ঠাকুরগাঁও শহরের স্কয়ার হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন।

এলাকাবাসী জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের রবিন চন্দ্রের সঙ্গে দীপ্তির বিয়ের আলোচনা চলছিল। কিন্তু এ বিয়ে রাজি ছিল দিপ্তী রাণী। এ কারণে পরিবারের অগচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে দিপ্তী আত্মহত্যা করে। দুপুরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দিপ্তির লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও থানার এসআই কফিল উদ্দীন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।