উত্তম কুমার রায়ঃ ঠাকুরগাঁও ২ আসনে নৌকার মাঝি হিসেবে নুতুন মুখ চায় তৃণমূল নেত্রীবৃন্দ।। বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার কিছু অংশ নিয়ে ঠাকুরগাঁও-২ আসন। আসনটিতে ছয় বার নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের এমপি দবিরুল ইসলাম। দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে তিনি বাংলাদেশ আওয়ামীলীগকে পরিবারলীগে রুপান্তরিত করেছেন।
তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ সভাপতিত্বের পাশাপাশি ঠাকুরগাঁও-২ আসনের ত্যাগী নেতাদের বঞ্ছিত করে নিজের পরিবার ও আপ্তিয়স্বজদের বিভিন্ন সাংগঠনিক পদে বহাল করেন,এইভাবে অনেকটাই প্রভাব বিস্তার করে রেখেছেন দবিরুল ইসলাম।
জানা যায় বালিয়াডাঙ্গী ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের বড় পদগুলো তার পরিবারের সদস্যদের হাতে। এছাড়া উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান তার ভাই-ভাতিজা। ছেলে সুজন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানিয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনে তার পরিবার থেকে পাঁচ টি মনোনয়ন সংগ্রহ করেলে সাধারণ ও তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তাই তারা পারিবার তান্ত্রিক ক্ষমতার হাত থেকে রক্ষা পেতে চান।আর এই ক্ষেত্রে নুতুন প্রার্থীদের মধ্যে ব্যক্তি ইমেজ জনপ্রিয়তায় তৃণমূলকর্মী ও সাধারণ ভোটারা এগিয়ে রেখেছেন বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী সাবেক উপজেলা চেয়ারম্যান জনগনের পরীক্ষিত বন্ধু প্রবীর রায়।
ছয় বার নির্বাচিত এমপি দবিরুল ইসলাম পারিবারিকতন্ত্রে যেমন স্থানীয় নেত্রীবৃন্দরা নাখোস তেমনি তার বিরুদ্ধে সংখ্যালঘুদের সয়সম্প্রত্তি জবরদখলের অভিযোগ রয়েছে।
২০০৮ সালের নির্বাচনের পর তার ব্যপক ভাবে আর্থিক উত্থান হয়,বালিয়াডাঙ্গীতে রয়েছে তার বিশাল টি এস্টেট। পাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী রামনগর টি এস্টেট একশ’ একরেরও বেশি জমিতে বিস্তৃৃত। যার বেশির ভাগ সংখ্যালঘুদের বলে জানান স্থানীয় বাসিন্দারা।
দবিরুল ইসলাম এসব জমি অল্প টাকায় তাদের কাছ থেকে কিনেছেন, বা জোর করে দখল করেছেন বলে অভিযোগ রয়েছে। পাড়িয়া ইউনিয়নের কদমতলী গ্রামের এক বাসিন্দা বলেন, সংখ্যালঘুরা হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক। তারা মনে করে, অন্য দলে ওরা কোনো দিনও ভোট দেবে না, তাই নির্বাচনের আগে ভালো কথা বললেও নির্বাচনের পর অত্যাচার নির্যাতন করে।
দবিরুল ইসলামের বিরুদ্ধে সংখ্যালঘুদের জবরদখলের বিষয়ে সংবাদ পত্র এলে সেই সমস্ত প্রত্রিকা যেন বাইরে প্রচার না হয় তাই সব প্রত্রিকা নিজেরাই কিনে নেন।
সংখ্যালঘুদের বিশয়ে তার একটি উত্তর কোথাও কোনো জমি দখল হচ্ছে না ক্রয়ের মাধ্যমেই জমি কিনেছি। নির্যাতিত হওয়ার কারণে সংখ্যালঘুরা অনেকটাই অপর মনোনয়ন প্রত্যাশী প্রবীর কুমার ও মোস্তাক আলম টুলুর দিকে ঝুঁকে পড়েছেন।
দবিরুল ইসলামের পরিবর্তে তারা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নতুন কোন আওয়ামীলীগের প্রার্থীকে চান।
প্রবীর কুমার বলেন, নেত্রী (শেখ হাসিনা) যাকে মনোনয়ন দেবেন তার পেছনে কাজ করবো। তবে এলাকার প্রকৃত চিত্র যদি জানতে পারেন, তাহলে আমাকে নেত্রী মনোনয়ন দেবেন বলে আমার বিশ্বাস। তিনি বলেন, দবিরুল ইসলামের বয়স হয়েছে। চা বাগানকে কেন্দ্র করে সংখ্যালঘুদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। তাই উনি আবার দাঁড়ালে ভোটে প্রভাব পড়বে। সব মিলিয়ে ঠাকুরগাঁও-২ আসনে নৌকা মার্কাকে বিজয়ী করতে নুতুন মুখের বিকল্প নেই। এ আসনের প্রতিটি কমিটি তিনি কুক্ষিগত করে রেখেছেন,পুরো জিম্মি অবস্থায় সমস্ত এলাকাবাসী।
প্রবীর রায় বলেন আমাকে মনোনয়ন না দিলে অন্য ভাল ইমেজের প্রার্থীকে মনোনয়ন দিলেও নৌকা জয়ী হবে। এছাড়া নেত্রীর কথার বাইরে আমরা কেউ যাব না।
সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী অ্যাড.মোস্তাক আলম টুলু জানান, এই আসনের মানুষ নতুন মুখ চায় আওয়ামীলীগ।
বর্তমান এমপি দবিরুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত জনপ্রিয়তার কারণে জনগনই আমাকে ছয় ছয় বার এমপি বানিয়েছেন। এলাকায় যেমন উন্নয়ন করেছি তা দেশের কোন নির্বাচনী এলাকায় হয়নি। মনোনয়ন এবারো পেলে জনগনই আমাকে নির্বাচিত করছে। তবে দেশনেত্রীর সিদ্ধান্ত যা দিবে তাই মেনে নিব।


