ঠাকুরগাঁও শিবগঞ্জে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আঃ কুদ্দুস আটক ১

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তিনি‌ধি: ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী‌কে আটক ক‌রা হ‌য়ে‌ছে।
বৃহস্পতিবার  রাত ১১/৪৫ মি‌নি‌টে মোঃ আঃ কুদ্দুস  (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পপুলিশের এর নেতৃত্বে ঠাকুরগাঁও সদর শিবগঞ্জ পশ্চিম পারপুগী এলাকায়  অভিযান চালায়।
অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী মোঃ আঃ কুদ্দুস কে গ্রেফতার করে তার শরীর তল্লাশি চালিয়ে ২৫ পিস ইয়াবা উদ্ধার কর। মৃতঃ পশির উদ্দী‌নের ছেলে।
ডিবি পুলিশ  জানান সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় অ‌ভি‌যোগ রয়েছে। মামলা গুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।