বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

ট্রাম্প-পুতিন গোপন বৈঠক

নিউজ ডেস্ক :   জার্মানিতে চলতি মাসে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুবার বৈঠক করেছেন, যার একটি গোপন রাখা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম ও হোয়াইট হাউসের এক কর্মকর্তার কাছ থেকে এমন তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক বৈঠকের পর আবার কথা বলেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। তবে তাঁরা কী বিষয়ে কথা বলেছেন, সে বিষয়ে কিছু জানাননি ওই কর্মকর্তা।

ডোনাল্ড ট্রাম্প জি-২০ সম্মেলনে দুই নেতার ‘গোপন নৈশভোজ’ ও বৈঠকের বিষয়টিকে ‘ভুয়া সংবাদ’ বলে উড়িয়ে দিয়েছেন।যুক্তরাষ্ট্রে গত বছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে রাশিয়ার সংযোগের অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের সম্পর্ককে নজরদারিতে রেখেছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট মহল, মিত্র ও গণমাধ্যমগুলো।

দেশটির গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে সহায়তা করেছে রাশিয়া। যদিও রাশিয়া ও ট্রাম্প বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম জানিয়েছে, হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের নৈশভোজের সময় দ্বিতীয় বৈঠকটি হয়েছে। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একা ছিলেন। আর পুতিনের একমাত্র সঙ্গী ছিলেন তাঁর দোভাষী। এক ঘণ্টাব্যাপী এই বৈঠকটি চলে।

বৈঠকে একমাত্র মার্কিন প্রতিনিধি ট্রাম্প নিজেই হোয়াইট হাউসের কর্মকর্তাদের বিষয়টি জানান। কিন্তু গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন আসারআগ পর্যন্ত হোয়াইট হাউসের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি।এ বিষয়ে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, তাঁদের মধ্যে ‘সংক্ষিপ্ত কথাবার্তা’ হয়েছে। এটাকে ‘দ্বিতীয় বৈঠক’ বলা যায় না।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।