ঝিনাইদহে মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩ ডিসেম্বর’২০১৬ঃ “মাদক বিক্রি ও সেবন বন্ধ কর” এ শ্লোগানে ঝিনাইদহে মাদক বিরোধী মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে ঝিনাইদহ মাদক বিরোধী আন্দোলন কমিটির উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক ও ঝিনাইদহ মাদক বিরোধী আন্দোলন এর আহ্বায়ক মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আইনজীবি সমিতির সভাপতি খান আকতারুজ্জামান, সম্পাদক নজরুল ইসলাম, অধ্যক্ষ বাদশা আলম, পিপি এ্যাড : ইসমাইল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তাফা লোটন, সাংবাদিক সাইফুল মাবুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনির নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন মাদক প্রতিরোধ আন্দোলন ঝিনাইদহের সদস্য সচিব এ্যাড: সামছুল আলম (এপিপি) ।

সমাবেশ ও মানববন্ধন উপলক্ষে মুক্তিযোদ্ধা,  বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, ছাত্র-ছাত্রী , শ্রমিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা শহরের পাড়া মহল্লার নানা শ্রেণী ও পেশার শত শত মানুষ সকাল থেকে স্থানীয় পোস্ট অফিস মোড়ে সমবেত হতে থাকেন । মাদক বিরোধী শ্লোগান লেখা ব্যানার ফেষ্টুন নিয়ে সড়কের দুই ধারে দাঁড়িয়ে মানববন্ধন ও সমাবেশে অংশ নেন তারা ।

এ সময় বক্তব্য দানকালে ঝিনাইদহ জেলাকে মাদক মুক্ত করার অঙ্গিকার  করেন পুলিশ সুপার । মাদক ব্যবসা ও সেবীদের ছাড় দেয়া হবেনা বলেও ঘোষনা করেন তিনি । মাদক প্রতিরোধে সকল মানুষকে এগিয়ে আসার আহবান জানান পৌর মেয়র সাইদুল করিম মিন্টু ।

এই জেলার মাদকের ভয়াবহতা প্রতিরোধ করার জন্য সর্বস্থরের মানুষদের নিয়ে গঠন করা হয়েছে মাদক প্রতিরোধ আন্দোলন ঝিনাইদহ নামের এ সংগঠন। সমাবেশে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সব শ্রেণী ও পেশার মানুষদের নিয়ে এ সংগঠনের কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে মাদক বিরোধী জনমত সৃষ্টি করা হবে বলেও সমাবেশে ঘোষনা করেন সংগঠনটির নেতৃবৃন্দ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।