ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ আন্ত:প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ২৬জুলাই’২০১৮:   ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ আন্ত:প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে খেলার উদ্বোধন করা হয়। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাক আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জীবন কুমার বিশ্বাসসহ শিক্ষা কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় বারইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ধোপাবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। আগামী ২ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলা পরিচালনা করেন মোহাম্মদ আব্দুল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।