ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে ফেন্সিডিলসহ মোমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার ২২ নভেম্বর সকালে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। সে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ফকির মন্ডলের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদক কেনা বেচা হচ্ছে।

এমন খবরের ভিত্তিতে এস আই মোখলেচুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় মোমিন নামের একজনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ১শত ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।