ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৭ ফেব্রুয়ারি’২০১৮: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক ছানার উদ্দিন ও তার মাতা শুকজান বেগমের কুলখানী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা ইউনিয়নের আর্য্য নারায়ণপুর গ্রামে এ কুলখানীর আয়োজন করেন ওই্ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদ। বিকেলে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২২ আগস্ট রাতে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানার উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এছাড়াও প্রয়াত ছানার উদ্দিনের মাতা শুকজান বেগম গত সপ্তাহে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।





