× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

ঝিনাইদহে জামাত-শিবির ও সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ জন গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অভিযান চালিয়ে জামাত-শিবিরের ৪ কর্মী ও একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার এসআই অভিজিৎ জানান, রিমান্ডে থাকা আসামি আকরাম হোসেনের তথ্যের ভিত্তিতে থানা পুলিশ কোটচাঁদপুরের বিভিন্ন স্থানে গোপন অভিযান চালিয়ে জামায়াতের কর্মী দুধসারা মসজিদ পাড়ার নুর বক্সের সরকারের ছেলে সালামত সরকার (৫২), একই গ্রামের আব্দুস সালামের ছেলে আতর আলী (৫৫), বলাবাড়ীয়া গ্রামের মোবারক আলীর ছেলে সালাম খান (৪০) এবং শিবিরকর্মী দয়ারামপুর গ্রামের শওকত আলীর ছেলে রজব আলী (২৭) কে গ্রেফতার করে।

অপরদিকে কালীগঞ্জ থানার এসআই শুকুমার কুন্ডু ও এএসআই মাহাবুব হোসেন অভিযান চালিয়ে আকমল হোসেন শেখ (৫৫) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছেন। সে বলিদাপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে। জি আর ৩৩৪/২০০১ এর একটি মামলায় তার যাবজ্জীবন কারাদ-, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদ- দেয় আদালত।

এছাড়া কামরুজ্জামান, আয়ুব হোসেন (৭৫), ইরাদ আলী (৭২), রিয়াজুল (২৮), সাইফুল ইসলাম (৫২) আনোয়ার মিয়া (৫৫) ও বিপ্লব কে গ্রেফতার করা হয়েছে। এরাই সবাই ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ জানায়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। এদের মধ্যে আকমল হোসেন শেখ একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..