ঝিনাইদহ কালীগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক ফরিদপুর থেকে উদ্ধার

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুরি হওয়া একটি ট্রাক ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঢাকা-খুলনা মহাসড়কের বেজপাড়া মোচিক পাম্পে পার্কিং অপস্থায় ট্রাক চুরি হয়ে যায়। শুক্রবার ট্রাক চুরির ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ট্রাকের মালিক বাবুল হোসেন।

এরপর ট্রাকটি উদ্ধারে মাঠে নামে কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার ফরিদপুর সদর থানার জসিম উদ্দিনের বাড়ি নামক স্থান থেকে পতিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে উদ্ধারের আগেই চোরেরা ট্রাকের একটি চাকা ও জাগসহ বেশকিছু যন্ত্রপাতি নিয়ে যায়।

\কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায় জানান, ঘটনার রাতে ঢাকা মেট্রো-ট ১৬-২৯০৪ নং ট্রাকের ড্রাইভার বেজপাড়া মোচিক সমবায় পাম্পে রেখে বাড়িতে যায়। শুক্রবার সকালে পাম্পে এসে দেখে তাদের ট্রাকটি নাই।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ ইউনুচ আলী বলেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালীগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাকটি ফরিদপুরের সদর থানাধীন কবি জসিম উদ্দিনের বাড়ির পাশে আছে। এমন সংবাদের পর কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদপুরের সদর থানা পুলিশের সহযোগীতায় ট্রাকটি উদ্ধার করে ট্রাক মালিকের কাছে বুঝে দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।