ঝিকরগাছায় মাদক ও জঙ্গী বিরোধী গণমিছিল সমাবেশ

আরাফাত কল্লোল, ভ্রাম্যমান প্রতিনিধি ॥ যশোরের ঝিকরগাছায় মাদক ও জঙ্গী প্রতিকারের প্রত্যয় নিয়ে জেলা পুলিশের উদ্যোগে রবিবার সকালে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান (পিপিএম-বিপিএম)। থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওলিয়ার রহমান, সাবেক উপজেলা চেয়্যারম্যান রশিদুর রহমান রশিদ, উপজেলা ইমাম পরিষদ সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।

পুলিশ সুপার আনিসুর রহমান  বলেন ইতোমধ্যে জেলার সমস্ত মাদকসেবী, মাদক  বিক্রেতা, মাদক কারবারীদের সহায়তাকারী এবং আড়ালে থেকে যারা মাদক ব্যবসার পৃষ্টপোষকতা কওে তাদের তালিকা পুলিশের কাছে এসেছে। যাচাই বাচাই শেষে সকল থানা ও প্রেসক্লাবে তালিকা টাঙ্গিয়ে দেওয়া হবে। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী।

কর্মসূচি উপলক্ষ্যে সকাল ১০ টা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠন সহ সকল শ্রেণি পেশার মানুষ এতে সামিল হয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।