× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছায় ফার্মার্স ক্লাইমেট স্মাট ক্লাব’র শুভ উদ্বোধন করলেন ইউএনও ভুপালী সরকার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় ফার্মার্স ক্লাইমেট স্মাট ক্লাব’র শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার। এসময় তিনি তার বক্তব্য বলেন, প্রান্তিক পর্যায়ে ক্লাইমেটের আওয়ায় এনে প্রত্যেক কৃষককে প্রযুক্তিগত যন্ত্রের ব্যবহারের মাধ্যমে এক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

উপজেলার ৩নং শিমুলিয়া ইউনিয়নের খাসখালী গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের বাস্তবায়নের উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ কামরুজ্জামান বিশ্বাস।

উল্লেখ্য, ফার্মার্স ক্লাইমেট স্মাট ক্লাবের উদ্দেশ্য রয়েছে, আবহাওয়া পুর্বাভাস পাবে, ফসলের নতুন জাত সম্পর্কে জানতে পারবে, ফসলের রোগ ও পোকামাকড় আক্রান্ত ও দমন সম্পর্কে জানতে পারবে, চাষাবাদে নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারবে, কৃষি চাষাবাদে নতুন যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারবে, কৃষকরা কৃষি বিষয়ে বিভিন্ন আলোচনা ও নিজেদের মধ্যে পরামর্শ করতে পারবে, নিজেদের অর্থ সল্প সুদে ঋণ বিতরণ করতে পারবে। ক্লোবের মালামালের তালিকায় রয়েছে, ২টি এক্সিকিউটিভ টেবিল, ৬টি গোল টেবিল, ৩০টি আর্মড চেয়ার, ১টি ফাইল কেবিনেট, ১টি বুক সেলফ, ১টি শোকেস, ২টি রিভলডিং চেয়ার, ১টি স্মাট রঙিন টেলিভিশন, ১টি হোয়াইড বোর্ড।


এ ক্যটাগরির আরো খবর..