জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি মামলায় মেয়র সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন১২ জুন

বিশেষ প্রতিবেদক :  জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তির মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ১২ জুন দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুলহোসেন মোল্লা এ দিন নির্ধারণ করেন। এমামলায় আজ সাক্কু জামিন স্থায়ী করার আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে মামলাটি বিচারের জন্য ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতে বদলির আদেশ ও অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।

সাক্কুর আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর ৯ মে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন সাক্কু।

আজ পর্যন্ত সে জামিনের মেয়াদ ছিল।এক কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার তথ্য গোপন এবং চার কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে বিএনপির এই মেয়রের বিরুদ্ধে মামলা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় সাক্কুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে। পরে ২০১৬ সালের নভেম্বরে সাক্কুকে অভিযুক্ত করে ঢাকারমুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।গত ৩০ মার্চ কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিতহন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। টানা দ্বিতীয়বারের মতো মেয়রেরদায়িত্ব নেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।