১৪ দলীয় জোট ও মহাজোট নেতাদের সঙ্গে সকাল থেকে একে একে বৈঠক করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এসব বৈঠক করছেন তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে এ বৈঠক শুরু হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সকালে বৈঠকে বসেন জাতীয় সমাজতান্দ্রিক দলের (জাসদ) সভাপতি ও তথমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আকতার।
এরপর বৈঠকে বসেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা।
এরপরে জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদ।
এরপরে আওয়ামী লীগের ঢাকা মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।


