জেলা প্রশাসককে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দিলেন মাশরাফি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (২০,মে) ২৭৪॥ নড়াইলে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ প্রশাসককে ফোনে: মাশরাফি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের নির্দেশ দিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রোববার (১৯ মে) ১১টার দিকে জেলা প্রশাসককে ফোন করে তিনি এ নির্দেশ দেন।

জানা গেছে, ত্রিদেশীয় ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর শনিবার (১৮ মে) রাতেই দেশে ফিরে এসেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশে ফিরে তিনি জানতে পারেন কৃষকরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তাদের উৎপাদন খরচও উঠছে না। যেখানে এক মণ ধান সরকার ক্রয় করছেন এক হাজার ৪০ টাকা সেখানে নড়াইলের হাট-বাজারে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা।

বিষয়টি জানার পর রোববার রাত ১১টার দিকে সংসদ সদস্য মাশরাফি জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে সরাসরি যাতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মাশরাফি বলেন, ‘কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা মাশরাফির ফোনের বিষয়টি নিশ্চিত করে, নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘আমরাও চাই কৃষক যাতে তাদের কষ্টে উৎপাদিত ন্যায্য মূল্য পায়। এ জন্য সকলের সহযোগিতাও কামনা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।