× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

জাতিসংঘ বৈঠকে যুগ্ম সভাপতি থাকবেন শেখ হাসিনা

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা বিষয়ক বৈঠকে যুগ্ম সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বৈঠক হবে ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন। ১৫ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বসছে সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন। এর অংশ হিসেবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এক শীর্ষ সম্মেলন, যেখানে ২০১৫ সাল-পরবর্তী উন্নয়ন কর্মসূচি গৃহীত হবে। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ৭০তম অধিবেশনের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ১৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান শীর্ষ বৈঠক ও সাধারণ বিতর্কে অংশ নেবেন।

জাতিসংঘের বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে, ২০১৫-পরবর্তী উন্নয়ন কর্মসূচিবিষয়ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর। এই সম্মেলনে মোট ১৭টি নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গৃহীত হওয়ার কথা। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের সাফল্য তুলে ধরবেন। ৩০ সেপ্টেম্বর ৭০তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নেবেন তিনি। সেই ভাষণে বিশ্বজুড়ে যে উদ্বাস্তু-সংকট দেখা দিয়েছে, তার সমাধানের লক্ষ্যে নতুন কর্মসূচির প্রস্তাব করার কথা রয়েছে।

উদ্বাস্তু সমস্যা সৃষ্টির জন্য যারা দায়ী, এই সমস্যা সমাধানে তাদের সর্বাধিক দায়িত্ব গ্রহণ করতে হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সে ব্যাপারে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন বলে জানা গেছে। এ ছাড়া ২৯ সেপ্টেম্বর ‘এমডিজি থেকে এসডিজি’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানেও অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..