ছাতক প্রতিনিধিঃ ছাতকের দোলারবাজার ইউনিয়নের উত্তরকুর্শি মদিনাবাজারস্থ আল-মদিনা ইসলামিক একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
সমাজসেবী শাহনুর আলমের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল আলী হোসেন মানিক ও শিক্ষক শামছুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, সিংচাপইড় আলিম মাদরাসার সহকারি অধ্যাপক জাফর সিদ্দিকী, সিলেটস্থ সিকদার ফাউন্ডেশন কলেজের সহকারি অধ্যাপক জুয়েল আলম, মঈনপুর জনতা মহাবিদ্যালয়ের প্রভাষক রুহুল করিম শিবলু, পদর্শক মাওলানা হাবিবুর রহমান, সিংচাপইড় ইউপি সদস্য মো. তুরন মিয়া, কুর্শি ইসলামপুর দাখিল মাদরাসা সুপার মাওলানা রশিদ আহমদ, একাডেমী পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচালক হুমায়ূন কবির ছামি ও ছাত্রনেতা উজ্জল আহমদ। বক্তব্য রখেন, একাডেমীর হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ ও শিক্ষক বুরহান উদ্দিন।
এসময় খরিদিচর মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জুবায়ের আহমদ, মুরব্বী ময়না মিয়া, গিয়াস উদ্দিন, আজু মিয়া, আখলু মিয়া, আকিক নুর, আরজ মিয়া, ইসমাইল আলী, শিশু মিয়া, হাফিজ ফয়জুল ইসলাম, হাফিজ শফিকুল ইসলাম, প্রবাসী আবুল খয়ের, আবু সাইদ, মঈন উদ্দিন, কদরিছ আলী, আনোয়ার হোসেন, আবু সাইদ, ব্যবসায়ি তোফাজ্জুল হোসেন, একাডেমীর শিক্ষক হাফিজ হেলাল উদ্দিন, হাফিজ আজিজুর রহমান, কামরুল হুদা, শিপন আলম, আনোয়ার হোসেন, জাহাঙ্গির আলম, মিজান আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।
শুরুতে কসিদা পরিবেশন করেন ক্বারি রেদুয়ান আহমদ ও কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. জাকারিয়া আহমদ। সভাশেষে একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।




