× Banner
সর্বশেষ
“দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র?

ছাতকে নির্বাচনী সভায় এড. নাজমুল হুদা হিমেল: শান্তি ও সমৃদ্ধির জন্য লাঙ্গলে ভোট দিন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসানে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী নাজমুল হুদা হিমেল বলেছেন, দেশে আজ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। কত মানুষ খুন-গুম হয়েছে, তার হিসাব নাই। যুবকরা সনদ হাতে চাকরির জন্য এধার-ওধার ঘুরে বেড়াচ্ছে, কোথাও তাদের চাকরি নাই। সমাজ ব্যবস্থা আজ পুরোধমে ভেঙে পড়েছে। দেশের মানুষ এবার এর থেকে মুক্তি চায়। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মানুষ আবারও লাঙ্গলকে ক্ষমতায় দেখতে চায়।

এসময় তিনি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে দেশের শান্তি-শৃংখলা, উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরে আরো বলেন, এদেশে এখন শুধু ক্ষমতার পালা বদল হয় কিন্তু সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয় না। মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশে শান্তি-সমৃদ্ধি ফিরিয়ে আনতে আবারও লাঙ্গলে ভোট দিন। মঙ্গলবার বিকেলে নির্বাচনী এলাকা ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুর্শি মুহাম্মদগঞ্জ বাজারে স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় যুব-সংহতি নেতা মখন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাপা নেতা আবদুল ছালিক মিলন তালুকদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আবদুল আওয়াল, জেলা যুব-সংহতির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি, উপজেলা জাপার প্রচার সম্পাদক ডা. খলিলুর রহমান, পৌর জাপার আহবায়ক শাহিনুর তালুকদার শামীম, উপজেলা যুব-সংহতির সভাপতি জুবেদ আলী জুবেদ, জাপা নেতা খলিলুর রহমান ও ডা. আবদুল আহাদ প্রমূখ।

এসময় উপজেলা জাপা নেতা নুরুল মিয়া, মো. মনির মিয়া, সেলিম হোসেন, হাজি আনোয়ার হোসেন, আবদুর রব, আবদুস সুবহান বাদাই, বাবুল মিয়া, দোলাল আহমদ, যুব-সংহতি নেতা জাকির হোসেন ছায়েম, হারুন মিয়া, মঈনুল ইসলাম, মজনু মিয়াসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..