× Banner
সর্বশেষ
ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীতে যুগল সাহিত্য সভা, বই পর্যালোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

কোভিড-১৯ প্রতিরোধে চরফ্যাসনে দোকান খোলা রাখায় ৮ ব্যবসায়ীর জরিমানা

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
চরফ্যাসনে ব্যবসায়ীর জরিমানা

ভোলা প্রতিনিধি॥ করোনাভাইরাস কোভিড-১৯) প্রতিরোধে ভোলার চরফ্যাসনে প্রশাসনের আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ৮ ব্যবসায়ীকে ৪৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার(৮এপ্রিল) দুপুরে চরফ্যাসন শহরে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীন মাহামুদ এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীন মাহামুদ জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে ঔষুধ ও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা ও ইপজেলা প্রশাসন।

কিন্তু কিছু সংখ্যক ব্যবসায়ী সরকারের আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এসব ব্যবসায়ীর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে।

দন্ডিত দোকান গুলোর মধ্যে রয়েছে, কালিবাড়ী রোডে রনজিতের মিষ্টির দোকান ৫ হাজার টাকা , জয় ডিজিটাল স্টুডিও ২ হাজার টাকা,ঢাকা হোটেল ৮ হাজার টাকা, ফ্যাসন কম্পিউটার ৫শ’ টাকা, আল মিজান ড্রেস হাউজ ৩ হাজার টাকা, আমিন গার্মেন্টস ৫ হাজার টাকা, দৌলতখান ব¯্রালয়কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..