রাজিব শর্মা,(চট্টগ্রাম ব্যুরো) : নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পাচারকারী, পতিতা ও খদ্দের সহ ২১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। কোতোয়ালী থানাধীন ৫১ খাতুনগঞ্জ রোডস্থ বনানী আবাসিক হোটেল এর ৩য় ও ৪র্থ তলায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
পুলিশ দি নিউজকে জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় গোয়েন্দা গোপন খবরের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ৫১ খাতুনগঞ্জ রোডস্থ বনানী আবাসিক হোটেল এর ৩য় ও ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে নারী ব্যবসায়ী, পতিতা ও খদ্দের সহ ২১ জনকে গ্রেফতার ও হোটেলের বিভিন্ন কক্ষ হতে ৩৮০টি রাজা কনডম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায় , তারা বর্ণিত পলাতক আসামীদের নির্দেশে ও সহায়তায় নারী পতিতা সংগ্রহ করে অবৈধভাবে হোটেলের বিভিন্ন কক্ষে রেখে নারী পাচার ও পতিতাবৃত্তির ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল, মোঃ নাজিম উদ্দিন(২৭), মোঃ আব্দুল আলীম স্বপন(৪০), মোঃ জমির উদ্দিন(৪০) , আব্দুস সালাম(৩২) , মোঃ রাজু(২৬) , মোয়াজ্জেম আবছার উদ্দিন চেয়ারম্যান (বনানী আবাসিক হোটেল বিল্ডিংয়ের মালিক), জহির, হেলাল, রশিদ, অহিদ, এবং আটককৃত পতিতা পারুল আক্তার(২০) তানিয়া আক্তার নদী(২০) , রিক্তা আক্তার(২১) , শিখা আক্তার(২২), রিতা আক্তার মেঘলা(২০) , জেসমিন আক্তার(২১) , সানজিদা আক্তার নুপুর(১৯), মুমু আক্তার(২৪) । এছাড়া গ্রেফতারকৃত খদ্দের মিজানুর রহমান(২৫), চিংকু রাখাইন(২৫) মোঃ সরোয়ার, মোঃ হারুন(২৫) , মোঃ ইব্রাহিম(২২) , কাজল বড়–য়া(৩৭) , নুর মোহাম্মদ সেলিম(২৬) , আজিজুল হক(২৮) ।





