গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৪৭৬ জনের শরীরে। সুস্থ হয়েছেন ২৩৭২ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ২,৩৭২ জন নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন।
করোনায় আরও ৩১ জন নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৭৩৩ জনে এবং নতুন ১,৪৭৬ জন সহ দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৩৪ হাজার ৫২০ জন করোনা রোগী।
এর একদিন আগে শনিবার (১২ সেপ্টেম্বর) দেশে নতুন করে আরও ১ হাজার ৮১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯৮ হাজার ১২৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৬ লাখ ৭৬ হাজার ৬০১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।



