সারা দেশে করোনাভাইরাস প্রতিরোধের কারণে স্থবির হয়ে পড়েছে সবকিছু। কর্মহীন হয়ে পড়া হাজার হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’ চালু করলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম।
শনিবার (১১এপ্রিল) রাত্রি ৮ ঘটিকার সময় বগুড়ার আদমদীঘি উপজেলার চা-বাগান এলাকার হরিজন পল্লীতে দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে চালু করা হয়েছে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র থেকে প্রতিদিনই কর্মহীন হয়ে পড়া মানুষদের খুঁজে বের করে কিংবা মোবাইলে ফোন পেয়ে অথবা ফেইসবুকের মাধ্যমে সন্ধান পাওয়া মানুষদের ঘরে ঘরে গিয়ে প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
করোনার প্রকোপে খাদ্য সংকটে থাকা মানুষের পাশে এমপি ইসরাফিল আলম
তারই ধারাবাহিকতায় শনিবার রাতে তার নির্বাচনী এলাকার পাশাপাশি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার চা-বাগান হরিজন’ পল্লীতে খাবার নিয়ে আসেন। এলাকায় প্রায় ৭শ মানুষের মাঝে এক বেলা খাবার পৌঁছে দেয়।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, আদমদীঘি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, সান্তাহার অটো টেম্পু, সি এন জি মালিক সমিতির সভাপতি নূর ইসলাম প্রমুখ।



