× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

ক্যান্সারের ঝুঁকি কমায় আলু

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: চীনের নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে যে, বেশি করে আলু, পেঁয়াজ বা ফুলকপির মতো সাদা সবজি খেলে পাকস্থলি ক্যান্সার হওয়ার ঝুঁকি কমাতে পারে।

আর বিয়ার, স্প্রিরিট জাতীয় খাবার বা জাঙ্ক ফুড, লবণ এবং প্রক্রিয়াজাত খাদ্য পাকস্থলি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলেও জানান গবেষকরা।

চীনের ঝেঝিয়ান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, যেসব মানুষ প্রচুর পরিমাণ সাদা সবজি খায় তাদের ক্ষেত্রে যারা সাদা সবজি প্রায় খায়ই না তাদের তুলনায় পাকস্থলিতে ক্যান্সার হওয়ার ঝুঁকি এক-তৃতীয়াংশ কম।

ফল এবং সবুজ সবজিতেও একই ধরণের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। গবেষকরা বলেন, খুব সম্ভবত ভিটামিন সি এক্ষেত্রে প্রধান পরিপোষকের কাজ করে।

পাকস্থলির কোষীয় ক্ষয় রোধে ভিটামিন সি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া, গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য দায়ী জীবাণুর বিরুদ্ধেও ভিটামিন সি লড়াই করে।

গবেষকরা খাদ্যাভাস ও পাকস্থলি ক্যান্সারের ওপর পরিচালিত সবচেয়ে ভাল ৭৬টি গবেষণাপত্র বিশ্লেষণ করেন।

তারা দেখেন, একজন ব্যক্তি প্রতিদিন ১০০ গ্রাম ফল (অর্ধেক আপেলের সমপরিমান) খেলে তার পাকস্থলির ক্যান্সার হওয়ার ঝুঁকি পাঁচ শতাংশ কমে যায়।

আর প্রতিদিন ৫০ গ্রাম ভিটামিন সি (দুইটি আলুতে যে পরিমাণ থাকে) খেলে এই ঝুঁকি আট শতাংশ কমে।

বিপরীতে মাত্র পাঁচ গ্রাম লবণ (এক চা চামচ) খেলে পাকস্থলি ক্যান্সারের ঝুঁকি ১২ শতাংশ বেড়ে যায়।

সাধারণভাবে অ্যালকহল শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। তবে পাকস্থলি ক্যান্সারের ক্ষেত্রে ওয়াইন কোনো প্রভাব ফেলে না বলে জানান গবেষকরা।


এ ক্যটাগরির আরো খবর..