× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার 

ACP
হালনাগাদ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক মুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার লক্ষ্যে “মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার কোটালীপাড়া পৌরসভার হল রুমে  দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন।
এডাব এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রেনুকা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী,সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, এডাব’র বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বাবু , প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, জাগরণী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার অনিল চন্দ্র রায়, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষার্থী লাবিবা সানজানা ও নাফিস আহম্মেদ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক সেমিনারে এনজিও কর্মী,সাংবাদিক  শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ উপস্থিত  বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী শপথ  বাক্য পাঠ করেন।#


এ ক্যটাগরির আরো খবর..