বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

কেন্দুয়ায় সাবেক পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম ছাত্রলীগ নেতা আটক

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক ওয়ার্ড আওয়ামীলীদের সাধারণ সম্পাদক অঞ্জন সরকার (৫৫) কে কুপিয়ে মারাত্বক জখম করেছে ফেরদৌস আহম্মেদ নামে ছাত্রলীগ নেতা। পরে পুলিশ গিয়ে ফেরদৌস আহম্মেদকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩ সেপ্টেম্বর ) দুপুরে কেন্দুয়া পৌর সদরের আদমপুর এলাকায়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আদমপুর গ্রামের মৃত মনীন্দ্র চন্দ্র সরকারের ছেলে সাবেক ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অঞ্জন সরকারের উপর আদমপুর গ্রামের লাল মিয়ার পুত্র ছাত্রলীগ নেতা ফেরদৌস আহম্মেদ অতর্কিত হামলা চালিয়ে মারাত্বকভাবে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটানাটি ঘটেছে। হামলাকারী ফেরদৌস আহম্মেদকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।