কুড়িগ্রামে মাদক ব্যাসায়ী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কুড়ি বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃত ব্যক্তির নাম শ্রী চিত্তরঞ্জন বর্ম¥ন (৩৫)। চিত্তরঞ্জন নাগেশ্বরী পৌরসভার ডায়নার পাড় (বাবুর হাট) এলাকার কান্তিরাম বর্ম¥নের ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে ফেন্সিডিলসহ আটক করা হয়।

এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান,মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর রবিবার সন্ধ্যায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।