বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

ঝিনাইদহ কালীগঞ্জে সেনা, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহ কালীগঞ্জ শহরে সেনা, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময়ে অকারনে বাজারে ঘোরাঘুরি ও আড্ডারতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। এ খবরে মানুষের দৌড়াদৌড়িতে নিমিশেই ফাঁকা হয়ে পড়ে শহর।

শুক্রবার বিকালে আকস্মিকভাবে শহরের মেইন বাজার সহ প্রধান প্রধান গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এ অভিযানে নামে সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ সদস্যরা। এছাড়াও তারা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের বাজার গুলিতেও টহল ও অভিযান চালায়।

এ অভিযানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ হামিদুল হক, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া ও থানার সকল অফিসার সহ উপজেলা প্রশাসনের অন্যান্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শুক্রবার আকস্মিক যৌথ বাহিনীর সাথে ওই অভিযানে অংশ নেওয়া ইউএনও সূবর্ণা রানী সাহা জানান, মহামারি করোনা প্রতিরোধে সরকারীভাবে বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এরপরও কিছু মানুষ নিষেধ অমান্য করে বাজারে জড়ো হয়ে জটলা করছে। তাই সেনাবাহিনী ও পুলিশের যৌথ উপস্থিতিতে বাজারগুলিতে এ অভিযান চালানো হয়।

তারা এ অভিযানকালে বাজারের কয়েকটি দোকান ছাড়াও কাগজপত্র না থাকায় কয়েকটি মটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়। তাদের এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

এ অভিযান টিমে অংশ নেওয়া যশোর ক্যান্টনমেন্ট সেনা সদর থেকে আগত ক্যাপ্টেন মোহাম্মদ হামিদুল হক জানান, কালীগঞ্জে অভিযান চালানো ছাড়াও সেনা টহল টিমটি কোটচাদপুর উপজেলাতেও অভিযান চালায়। তারা করোনা প্রতিরোধে মাঠ পর্যায়ে পুরোদমে কাজ করে যাবেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।