বাংলাদেশে করোনার নতুন ৩ জন শনাক্ত নিয়ে মোট ২০ আক্রান্ত

বাংলাদেশে করোনার নতুন ৩ জন শনাক্ত নিয়ে মোট ২০ আক্রান্ত

বাংলাদেশে করোনার নতুন ৩ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। নতুন আক্রান্তদের একজন নারী, দুজন পুরুষ। এদের মধ্যে একজনের বয়স ৭০ এর বেশি। তার অবস্থা ক্রিটিক্যাল। তিনি আইসিইউতে আছেন। নারী ও আরেকজন পুরুষের বয়স ৩০ বছরের কোঠায়।

আজ শুক্রবার (২০ মার্চ) বিকেলে জাতীয় রোগত্বত্ত বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বয়স্ক বা যারা কিডনি, হার্টসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসুখে ভুগছেন তাদের বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে তারা যেন বাইরে না যান। কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।

গত ২৪ ঘণ্টায় ৫০ জন রোগত্বত্ত বিভাগে এসে সেবাগ্রহণ করেছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ জনের। আইসোলেশনে রাখা হয়েছে ৩০ জনকে ও প্রাতিষ্ঠানিক কোয়ান্টেরাইনে রয়েছেন আরো ৪৪ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।