গত ২৪ ঘন্টায় ১০৮০১ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত ১৯৭৩

গত ২৪ ঘন্টায় ১০৮০১ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত ১৯৭৩

সারাদেশে গত ২৪ ঘন্টায় ৯১ টি পরীক্ষাগারে ১০৮০১ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ১৯৭৩ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৪১ জনের। সুস্থ হয়েছেন ৩৫২৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।

আজ রবিবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৪ লাখ ১ হাজার ৩ জন। মৃতের সংখ্যা ৮ লাখ ৮ হাজার ৯৮৭ জন। সুস্থ্য হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার ৬০৮ জন। সারাবিশ্বে মৃত্যুর ৫ এবং সুস্থ্যতার হার ৯৫ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।