একদিনে ১৫১৫৭টি নমুনায় করোনা শনাক্ত ৩৫০৪ জন

একদিনে ১৫১৫৭টি নমুনায় করোনা শনাক্ত ৩৫০৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ৬৬টি পরীক্ষাগারে ১৫১৫৭টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৫০৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৯৫ জনে।

আজ শনিবার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ২৫ হাজার ৭৭৭ জন। মৃতের সংখ্যা ৪ লাখ ৯৭ হাজার ৩৪৪ জন। সুস্থ্য হয়েছে ৫৩ লাখ ৭৫ হাজার ১২৯ জন। সারাবিশ্বে মৃত্যুর ৮ এবং সুস্থ্যতার হার ৯২ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।