× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

উন্নয়নের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবেঃ শিল্পমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

ঝালকাঠি প্রতিবেদকঃ আওয়ামী লীগের হেভী ওয়েট নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলার মানুষ আজকে অভাবগ্রস্ত নেই। দেশের মানুষ এখন দশ টাকা কেজিতে চাল পাচ্ছে। উন্নয়নের জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

তাই ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে বিনয়কাঠি ইউনিয়নের দাসেরপুল মোল্লা মার্কেট চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্র ৩০ তারিখে ভোটের মাধ্যমে জবাব দিবে জনগণ। মানুষ পুড়িয়ে হত্যাকারীদের নির্বাচনে প্রতিহত করারও আহ্বান জানান শিল্পমন্ত্রী।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমান। পথসভায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..