× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

ইসরাইলের মোসাদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ ইসরাইলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদের’ সঙ্গে বিএনপির কোনো প্রকার সম্পর্ক নেই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বেলা ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি একটি গণতান্ত্রিক দল। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

এদিকে, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১৫ মে সারা দেশে, মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ পালিত হবে। ১৬ মে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে ঢাকা মহানগরীতে।


এ ক্যটাগরির আরো খবর..