মাদারীপুরের ডাসারে উপজেলার নবগ্রাম ইউনিয়নে তিন মাদক কারবারিকে স্থানীয় জনতা আটক করে,পুলিশের কাছে সোপর্দ করেন।এসময় তাদের কাছ থেকে ১১পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়।
আজ বুধবার(৩জুন)দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো-নবগ্রাম ইউনিয়নের
অনিমেষ বৈদ্যর ছেলে অসীম বৈদ্য(১৯) একই গ্রামের সুরেশ বৈদ্যর ছেলে সাগর বৈদ্য ও কমলেশ মন্ডলের ছেল নয়ন মন্ডল।
স্থানীয়রা জানান,প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ওই তিন যুবক মাদক সেবন ও মাদক কারবারির সাথে জড়িত।
নবগ্রাম ইউনিয়ের যুবসমাজ ধ্বংস করছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয়রা গোপন সংবাদ পেয়ে উপজেলার নবগ্রাম এলাকা থেকে তাদেরকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে পুলিশকে খবর দিলে,পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সোলায়মান মাহমুদ বলেন, তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


