× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ইনিংসের শুরুতেই চরম বিপর্যয়ে উইন্ডিজ

admin
হালনাগাদ: শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

২০৪ রানের লক্ষ্যমাত্রটা যে ওয়েস্ট ইন্ডিজের জন্য মোটেও সহজ হবে না, সেটি অনুমিতই ছিল। বাস্তবিকই সেটি সহজ হচ্ছে না। বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসের শুরুতেই ক্যারিবীয় ব্যাটসম্যানদের ‘জীবন অতিষ্ঠ’ করে তুলেছেন। তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ১১ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। সাকিব আর তাইজুল দুজনই ২টি করে উইকেট ভাগ করে নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপর্যয়ের শুরুটা করেছেন কাইরন পাওয়েল। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে সাকিব আল হাসানের একটি বল বাইরে বেরিয়ে এসে মারতে গিয়েই গড়বড় করে ফেললেন। ব্যাট ফাঁকি দিয়ে বল যখন উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে, পাওয়েল তখন ক্রিজ ছেড়ে অনেক বাইরে। মুশফিকের পক্ষে পাওয়েলকে স্টাম্পিং করতে কোনো বেগই পেতে হয়নি।
পঞ্চম ওভারে সাকিবের বলেই ফিরেছেন শাই হোপ। এবারও সহায়ক ভূমিকায় মুশফিকুর রহিম। এবার অবশ্য ক্যাচ নিয়েছেন তিনি। দলীয় রান ১১ হতেই ২ উইকেট চলে যাওয়া ক্যারিবীয় দলের বিপদের শুরু যেন এখানেই। ১১ রানেই তাইজুলের বলে পরপর ফিরেছেন কার্লোস ব্রাফেট আর রোস্টন চেজ। দুটি এলবিডব্লু।
জয়ের জন্য এখনো ১৯৩ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের হাতে উইকেট ৬টি। এই মুহূর্তে চট্টগ্রামে বোলারদের যে ধরনের রাজত্ব, তাতে ১৯৩ সংখ্যাটাকে বড় বেশিই মনে হবে ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য।


এ ক্যটাগরির আরো খবর..